Wednesday, June 24, 2026

‘লড়াই চলবে’, জেল থেকে মুক্তি পেতেই হুঁশিয়ারি নওশাদের

Date:

Share post:

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন নওশাদ সিদ্দিকি। শনিবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে বের হলেন ভাঙড়ের বিধায়ক। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। যদিও জেল থেকে বেরিয়েই নওশাদের হুঁশিয়ারি, “লড়াই চলবে।”একইসঙ্গে কৌস্তুভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে নওশাদ বলেন, আমি তাঁর পাশে রয়েছি।

আরও পড়ুন:জেলেই থাকছেন নওশাদ, ১৩ মার্চ পর্যন্ত বাড়ল হেফাজতের মেয়াদ

প্রসঙ্গত, বৃহস্পতিবার জামিন মঞ্জুর হলেও শুক্রবার তাঁকে মুক্তি দেওয়া হয়নি। তাঁর রিলিজ অর্ডার এসে পৌঁছয়নি প্রেসিডেন্সি সংশোধনাগারে। ফলে আরও একদিন তাঁকে জেলেই কাটাতে হয়। এরপর শনিবার সকালে প্রয়োজনীয় নথি এসে পৌঁছতেই নওশাদক্ মুক্তি দেওয়া হয়।

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর নানা আইনি মারপ্যাঁচে প্রায় ৪০ দিন জেলবন্দি থাকতে হয় তাঁকে। অবশেষে গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট আইএসএফ বিধায়ককে জামিনে মুক্তি দেয়। আদালত রাজ্যকে জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...