Wednesday, June 24, 2026

জেলেই থাকছেন নওশাদ, ১৩ মার্চ পর্যন্ত বাড়ল হেফাজতের মেয়াদ

Date:

Share post:

ফের জেল হেফাজতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি(Naushad Siddiqui)। মঙ্গলবার বিধায়ককে ব্যাঙ্কশাল কোর্টে(Bankshal Court) তোলা হলে বিচারক আগামী ১৩ মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দেন। এদিনও আদালতে ঢোকার মুখে রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন নওশাদ। তিনি বলেন, “ওরা ভাবছে পঞ্চায়েত ভোটের আগে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফকে এভাবে আটকানো যাবে না। আন্দোলন জারি থাকবে।”

৩ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের পর মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। সেখানেই নওশাদের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয় সরকার পক্ষের তরফে। যে আবেদন মঞ্জুর করে আদালত। এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কাল অর্থাৎ বুধবার হাইকোর্টে জামিনের আর্জির শুনানি রয়েছে নওশাদের। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলাতেও জামিনের আবেদন করেননি নৌশাদ।

উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...