Monday, April 6, 2026

অ্যাক্রোপলিস মলে “রঙ বারসে”, হোলির রঙে রঙিন খাবারের উৎসব

Date:

Share post:

যদি ঠাণ্ডাই বা পাঞ্জাবি কাজু লস্যির চুমুক দিয়ে হোলির ফ্লেভার এ মজে যাওয়া যায়? অথবা মন কাড়া স্বাদবাহারি মিষ্টির কামড়, আর চটপটা টক মিষ্টি তেঁতুল ভেজানো ফুচকা, নয়তো বাহারি স্ন্যাকস দিয়ে উৎসবের শুভারম্ভ করা যায়, কেমন হবে? ঠিকই শুনছেন, রঙ এর মতই এমনই সব রঙিন খাবার নিয়ে হাজির হয়েছে অ্যাক্রোপলিস “রঙ বারসে” প্রি- ফুড ফেস্টিভ্যাল। যদি হোলির আগে এই রঙিন খাবার পরখ করে দেখতে হয়, তাহলে একবার ঢু মারতেই হবে অ্যাক্রোপলিস মলে।

রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেড এফএম এবং কমিউনিটি পার্টনা ভোজ আড্ডা। ২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল চলবে। হোলি এবং দোলযাত্রার আনন্দে এই বিশেষ প্রি ফুড ফেস্টিভ্যাল “রং বারসে” এর আয়োজন।

উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং অ্যাক্রোপলিস মলের জিএম কে ভিজয়ন।

রঙ বারসের এই – হোলি স্পেশাল প্রি ফুড ফেস্টিভ্যালে থাকছে স্ন্যাকস, মটন বটি কাবাব, মটন পেয়ারে কাবাব, চিকেন কাবাব চিজ র‍্যাপ, কাজু কিশমিশ পাঞ্জাবি লস্যি, রাবড়ি কুলফি, চাট, ফুচকা, হোলি স্পেশাল মিষ্টি দই সহ শেষ পাতে স্মোকি পান সহ নানা আইটেম। যা ভোজনরসিকদের অবশ্যই প্রলুব্ধ করবে। এই সব জিভে জল আনা খাবার নিয়ে হাজির হয়েছে কলকাতার সব নামিদামি ১০টি খাবারের সংস্থা। – আর কে চ্যাট সেন্টার, দইওয়ালা, রয় প্যান, ক্যালকাটা ডেলিকেসিস, হট লেবানিজ, পেয়ারে কাবাব, কোটালস সত্যনারায়ণ, পৌষ পাবন, ডিমওয়ালা, সিকদার জুস এন্ড মক্টেল এর মতো সংস্থারা।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...