Saturday, April 4, 2026

‘সরকার কথা রাখেনি’, ‘স্বেচ্ছামৃ*ত্যু’ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ শহিদ জওয়ানের স্ত্রী

Date:

Share post:

বীরের মৃত্যুশোককে রাজনৈতিক অস্ত্র বানিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল সরকার(Government)। কিন্তু সে প্রতিশ্রুতি পুরণ করা হয়। চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন শহিদ জওয়ানদের স্ত্রীরা(martyrs)। এহেন পরিস্থিতিতে চরম অসহায় অবস্থায় রাজ্যপালের(Govornor) কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন রাজস্থানের একাদিক শহিদ জওয়ানের স্ত্রীরা। রাজস্থানের(Rajsthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) বিরুদ্ধে প্রতিশ্রুতি পুরন না করার গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোদি লাল মিনা। গত মঙ্গলবার থেকে সেনা জওয়ানদের স্ত্রীদের সঙ্গে নিয়ে শহিদ বেদীর সামনে ধরনায় বসেছেন তিনি।

২০১৯ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন রাজস্থানের ৩ সিআরপিএফ জওয়ান রোহিতাশ লাম্বা, হেমরাজ মিনা এবং জিৎরাম গুর্জার। শনিবার তাঁদের স্ত্রী মঞ্জু জাট, মধুবালা এবং সুন্দরী দেবী রাজ্যপালের দ্বারস্থ হয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ মিনাও। এই সংক্রান্ত এক আবেদনপত্রও তুলে দেওয়া হয় রাজ্যপাল কলরাজ মিশ্রের হাতে। রাজভবন থেকে বেরিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনের দিকে গেলে তাঁদের বাধা দেওয়া হয় পুলিশের তরফে। পুলিশি বাধায় আহত হয়েছেন মঞ্জু জাঠ নামে এক শহিদ স্ত্রী। ঘটনার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। সাংসদের অভিযোগ, যে দাবি ওই শহিদ পত্নীরা তুলেছেন তা অত্যন্ত ন্যায্য। পুলওয়ামা কাণ্ডে রাজস্থানের ৩ জওয়ান শহিদ হওয়ার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ওই শহিদের পরিবারকে অর্থ সাহায্যের। তবে সে প্রতিশ্রুতি এখনও পূরণ করেনি গেহলট সরকার। চরম আর্থিক সমস্যায় ভুগছেন শহিদের স্ত্রীরা। যার জেরেই এদিন রাজ্যপালের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...