Wednesday, May 27, 2026

৮০০ গোলের নজিরের সামনে দাঁড়িয়ে মেসি

Date:

Share post:

আরও একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। কিছুদিন আগেই ক্লাব ফুটবল কেরিয়ারে ৭০০ গোলের নজির গড়েছিলেন আর্জেন্তাইন সুপারস্টার। আর এবার আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে লিও। আর একটি গোল করলেই বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে ৮০০ গোল করার নজির গড়বেন তিনি। শনিবার পিএসজির জার্সিতে এফসি ন্যান্তেসের বিরুদ্ধে গোল করে ৭৯৯ তম গোল করেন মেসি।

আর্জেন্তিনা, বার্সোলোনা এবং পিএসজির হয়ে এখনও পর্যন্ত মোট ৭৯৯টি গোল করেছেন মেসি। আর একটি করলেই ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

আগামী বৃহস্পতিবার ৮০০তম গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে মেসির সামনে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামবে পিএসজির। সেই ম্যাচে গোল করলেই ফুটবলজীবনের আরও এক মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি। ৮০০ গোল করে ফেলবেন তিনি। এই কৃতিত্ব রয়েছে শুধু পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডোর। এখনও পর্যন্ত আর্জেন্তিনার হয়ে ৯৮টি গোল করেছেন লিও। ক্লাব ফুটবলে করেছেন ৭০১টি গোল। লা লিগাতেও সব থেকে বেশি গোল করার রেকর্ড রয়েছে মেসির দখলে।

এদিকে লিগ ওয়ানের ম‍্যাচে এফসি ন্যান্তেসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় পিএসজি। ন‍্যান্তেসকে ৪-২ গোলে হারায় মেসি-এমবাপেরা। ম‍েসির পাশাপাশি ম‍্যাচে গোল করেন এমবাপেও।

আরও পড়ুন:সতীর্থদের কথায় বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অশালীন ভঙ্গি, বললেন মার্টিনেজ

 

 

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...