Wednesday, March 18, 2026

সুরক্ষা ছাড়াই ট্যাঙ্কার পরিষ্কারের ‘খেসারত’! ম*র্মান্তিক পরিণতি হাওড়ার যুবকের

Date:

Share post:

তেলের ট্যাঙ্কারের (Oil Tanker) বিষাক্ত গ্যাস (Poisonous Gas)। কোনওরকম সুরক্ষা ছাড়াই সেই ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন দুই যুবক। আর যার পরিণতি হল মারাত্মক। ট্যাঙ্কের গ্যাস সহ্য করতে না পেরেই মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমিত সাউ (Sumit Shaw) (১৯)। হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil corporation) ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, দুই যুবকের মধ্যে একজন ওই ট্যাঙ্কারের খালাসি ও অপরজন চালক। রবিবার ছুটি থাকায় নিজেদের গাড়ি পরিষ্কার করতে গিয়েই বাধল বিপত্তি।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমিত সাউ (১৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে সুমিতই সবচেয়ে ছোট। ইতিমধ্যে সুমিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ি। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল নাগাদ কোনও রকম সুরক্ষা ছাড়াই তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে ঢুকেছিল সুমিত সাউ ও ট্যাঙ্কারের চালক বুবাই সাউ (৩২)। তখনই বিষাক্ত গ্যাসে দম আটকে মারা যান সুমিত। গুরুতর অসুস্থ অবস্থায় বুবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, পেট্রোল বা ডিজেলের মতো তেলকে ঠিক রাখার জন্য এক ধরনের গ্যাস ট্যাঙ্কারের ভালভের ভিতর রাখতে হয়। ট্যাঙ্কার পরিষ্কারের সময় ভালভের ভিতর থেকে ওই গ্যাস বের করে তারপর ট্যাঙ্কের ভিতর প্রবেশ করতে হয়। কিন্তু এদিন দুই যুবক তা করেননি। যার কারণেই বিষাক্ত গ্যাসে দম আটকে যায় তাঁদের। এদিকে ঘটনার তদন্তে নেমে ট্যাঙ্কারের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিন মৃত যুবকের পরিবার সূত্রে খবর, প্রথমে ট্যাঙ্কের ভিতরে পরিষ্কার করতে ঢুকেছিলেন চালক বুবাই সাউ। ভিতরে বুবাই অসুস্থ হয়ে পড়ছে দেখে বুবাইকে বাইরে বার করতে ট্যাঙ্কের ভিতরে ঢোকে সুমিত। বুবাই কোনওরকমে বাইরে বেরিয়ে এলেও সুমিতের বিষাক্ত গ্যাসে দম আটকে যায়। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে বুবাইকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...