Thursday, April 9, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ছুটি বাতিল

Date:

Share post:

উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলিতে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ছুটি নিতে পারবেন না। এমনই নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সব স্কুলের প্রধান শিক্ষককে এই মর্মে চিঠি দিয়েছে সংসদ। সেই সঙ্গে আরও বলা হয়েছে,  অত্যন্ত জরুরি পরিস্থিতিতে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করে ছুটি অনুমোদনের সিদ্ধান্ত নিতে হবে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা সমিতিকে।

সংসদের বিজ্ঞতিতে বলা হয়েছে, যে সব স্কুলে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেগুলিতে পরীক্ষার দিনগুলিতে পঠনপাঠন বন্ধ থাকবে। যে সব স্কুলে কেবলমাত্র একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেগুলিতে পঠনপাঠন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ।

আগামী ১৪-২৭ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষেরও বেশি।

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...