Sunday, June 28, 2026

একাই লড়ে যাবে তৃণমূল: কংগ্রেস ও সিপিএমকে বিজেপির A ও B টিম বলে কটাক্ষ মমতার

Date:

Share post:

বিজেপির(BJP) বিরুদ্ধে যদি কেউ লড়াইটা চালিয়ে গিয়ে থাকে সেটা একমাত্র তৃণমূল(TMC)। বাকিরা বিজেপির এ টিম, বি টিম এবং সি টিম হয়ে কাজ করছে। সোমবার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে এ কথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সোমবার সকালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি তো বটেই কংগ্রেসকেও নিশানায় নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “শুনলাম রাবড়ি দেবীর বাড়িতেও ওরা চলে গেছে। কিন্তু দেখবেন কংগ্রেসের কারো বাড়িতে যায়নি, কংগ্রেস হচ্ছে ওদের এ টিম, আর সিপিএম বি টিম।” পাশাপাশি কিছু ধর্মীয় নেতা কে বিজেপির ‘সি টিম’ বলেও কটাক্ষ করেন মমতা। নাম না করলেও মমতার ইঙ্গিত যে এদিন নৌশাদের দিকে ছিল তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয় বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে সাগরদিঘি উপনির্বাচনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “একটা নির্বাচন নিয়ে আঙ্গুল তুলবেন না। সব মুখোশ খুলে গেছে, বিজেপি সিপিএম কংগ্রেস সব এক হয়ে গেছে। লড়ে যাবে একটাই দল তার নাম তৃণমূল কংগ্রেস।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আঁতাতের ছবিটা দফায় দফায় ফুটে উঠেছে। গতকাল এক মঞ্চে দেখা গিয়েছিল কংগ্রেস ও বিজেপি নেতাদের। এরপর সোমবার সকালে বিধানসভায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর সঙ্গে গলাগলি করতে দেখা যায় বিজেপি বিধায়ককে। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন পরিস্থিতির মাঝেই বিজেপি, বাম ও কংগ্রেসের গোপন আঁতাতে ছবি তুলে ধরে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...