Friday, June 26, 2026

আদানিকাণ্ডে সেবির তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন

Date:

Share post:

আদানি কাণ্ডে পাঁচ সদস্যের কমিটি গঠনের পাশাপাশি সেবিকে(SEBI দুমাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। এবার সেই সেবির তদন্ত প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন(Raghuram Rajan)। সরাসরি বাজার নিয়ন্ত্রক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি জানালেন, সেবি এখনও কেন আদানি গোষ্ঠীর (Adani Group) মরিশাস ভিত্তিক তহবিলগুলির প্রকৃত মালিকানা খুঁজে বার করতে পারল না? উল্লেখ্য, আদানিদের শেয়ারে যেসব লগ্নি রয়েছে তার মধ্যে মরিশাসের কিছু সংস্থা ভুয়ো বলে অভিযোগ ওঠে। এমনকি হিন্দেন বর্গের রিপোর্টও এই একই অভিযোগ করেছিল।

সরাসরি আদানির নাম না নিলেও রাজন বলেন, বেসরকারি পারিবারিক সংস্থাগুলির ব্যবসায় উৎসাহ দেওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু প্রতিযোগিতা যেন সকলের জন্য সমান থাকে। একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক কখনই কাম্য নয়। রাজনের সাফ কথা, এই প্রবণতা দেশের জন্য ভাল নয়। বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সান্নিধ্যে আদানিদের যে উল্কার মতো আর্থিক বৃদ্ধি সেই ইস্যুকেই কটাক্ষ করেছেন রাজন।

বেসরকারি গোষ্ঠীগুলির উপরে নজরদারির নিয়ে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর আরও বলেন, সংস্থা পরিচালনায় নজরদারি প্রয়োজন নেই। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরও সক্রিয় হতে হবে। সরকার এবং শিল্পের মধ্যে অস্বচ্ছ যোগাযোগ কমানো নিয়েও সওয়াল করেন রাজন। পক্ষপাত নিয়ে তাঁর আরও মন্তব্য, সমস্ত সংস্থা যেন উপযুক্ত সুযোগ পায়। যোগাযোগ যেন উন্নতির কারণ না হয়ে ওঠে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...