Wednesday, April 8, 2026

ওরা ‘হায় হায়’ বলেছে, মানুষ ওদের ‘বাই বাই’ বলে দেবে: স্পিকারের প্রশংসায় পঞ্চমুখ মমতা

Date:

Share post:

সোমবার বিধানসভা অধিবেশনে(assembly session) স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনায় বিরোধীদের কার্যত তুলোধোনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) প্রশংসা করার পাশাপাশি অনাস্থা আনার জন্য তিনি তোপ দাগলেন বিরোধীদের।

সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পিকারের প্রতিও ওদের আস্থা নেই? যে অধ্যক্ষ সেদিন ওদের অত কথা বলার পরেও শুধুমাত্র আমার একটা কথাতে ওদের ক্ষমা করে দিলেন তাঁর প্রতিও অনাস্থা প্রস্তাব আনছে? ঈশ্বর ওদের ক্ষমা করে দিন।” পাশাপাশি স্পিকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কতটুকু চেনেন বিমানদাকে। উনি আইনি ক্ষেত্রের একজন অত্যন্ত দক্ষ মানুষ। উনি যদি ওকালতি করতেন তাহলে আজ অনেক দূর পৌঁছতে পারতেন। ওরা স্পিকার কে হায় হায় বলেছে মানুষ ওদের বাই বাই বলে দেবে। আমি ফিরহাদদের ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তাব আনার জন্য।”

উল্লেখ্য, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সদস্যরা। তবে বিজেপির পাল্টা ফিরহাদ হাকিম সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা আস্থা প্রস্তাব জমা দেন। অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে শাসক দলের প্রস্তাবে। দুটি প্রস্তাবের বক্তব্য পরস্পরের সম্পূর্ন বিপরীত তাই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেছেন। এরপরেই বিরোধীদের এখানে আচরণের জন্য কড়া ভাষায় তার নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ফের চরম ঔদ্ধত্য ও অভব্যতার পরিচয় দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বাংলায় সুষ্ঠু নির্বাচনের...