Saturday, June 20, 2026

বিরাট-রোহিতদের খেলা দেখতে চতুর্থ টেস্টের প্রথম দিন মাঠে প্রধানমন্ত্রী : সূত্র

Date:

Share post:

৯ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ এবং শেষ ম‍্যাচ। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচে খেলতে হলে এই ম‍্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সূত্রের খবর এই টেস্টের প্রথম দিন ম‍্যাচ দেখতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস।

বৃহস্পতিবার কখন খেলা দেখতে যাবেন বা কতক্ষণ তাঁরা খেলা দেখবেন, সে ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি প্রধানমন্ত্রীর দফতর থেকে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডকে শুধু জানানো হয়েছে, খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানেস। সেই মতো সব রকম ব্যবস্থা করতে। তাঁদের উপস্থিতির জন্য ভারত-পাকিস্তান চতুর্থ টেস্টের প্রথম দিনের নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হচ্ছে। কঠোর নিরাপত্তার আয়োজন করা হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আগামী ৮ মার্চ চারদিনের ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ভারতে বেশ কিছু কর্মসূচি রয়েছে আলবানেসের।

আরও পড়ুন:চেন্নাইয়ের অনুশীলনে ব‍্যাটে ঝড় তুললেন মাহি, ভিডিও প্রকাশ সিএসকে-র

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...