Friday, April 24, 2026

ফের শিশু মৃ*ত্যু, সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার !

Date:

Share post:

ক্রমাগত ভয়াবহ চেহারা নিচ্ছে অ্যাডি*নো ভাই*রাস (Ade*no Vir*us)। একের পর এক শিশুর মৃ*ত্যুর জেরে আ*তংক ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। এই ভাই*রাসের পাশাপাশি নিউমোনিয়ার মা*রন থাবাও ক্রমশ চওড়া হচ্ছে। বেসরকারি মতে, এখনও পর্যন্ত অ্যা*ডিনো ভাই*রাস, নিউ*মোনিয়া ও শ্বাসকষ্টে, রাজ্যে বহু শিশুর মৃ*ত্যুর খবর সামনে এসেছে। শুধুমাত্র বি সি রায় শিশু হাসপাতালেই (BC Roy Hospital) মৃ*ত্যু হয়েছে ৪৫ শিশুর। দোলের দিন ফের এক শিশুর মৃ*ত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital)। এই নিয়ে দু’মাসে রাজ্যে মৃ*ত্যু হল ১১৩ জন শিশুর। জরুরী পরিস্থিতির কথা মাথায় রেখে এবার স্বাস্থ্যকর্মীদের (Health Workers) ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের (Government of West Bengal)।

বালির বাসিন্দা পাঁচ বছরের শিশু কন্যাকে গত শুক্রবার উলুবেড়িয়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। জ্বর সর্দি কাশি নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা। রবিবার শিশু কন্যাকে বিসি রায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। নিউমোনিয়ার জেরেই পাঁচ বছরের শিশুর মৃ*ত্যু বলে হাসপাতাল সূত্রে খবর। ডাক্তাররা বলছেন বুকে কফ জমে গিয়ে বাড়াবাড়ি হয়। হাজার চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা করা সম্ভব হয়নি। জেলা থেকে শহরে আর কত মায়ের কোল এভাবে খালি হবে তার কোনও ইয়ত্তা নেই। অ্যা*ডিনো-আত*ঙ্কের মধ্যেই নিউমো*নিয়ার দাপুটে ইনিংসের জেরে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রনে আসছে ততক্ষণ পর্যন্ত শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করল রাজ্য। সূত্রের খবর সরকারি হাসপাতালে শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীরা আপাতত কোনও ছুটি নিতে পারবেন না। যদিও বেসরকারি হাসপাতাল এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কী পদক্ষেপ করবে সেটা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...