Thursday, June 25, 2026

মঙ্গলে নয়, বুধে দিল্লির আদালতে তোলা হবে, রাতে ইডি হেফাজতে অনুব্রত!

Date:

Share post:

আসানসোল থেকে কলকাতা আনা হয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol)। জোকা ESI হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা হয় বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতির। চিকিৎসকদের থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই বিশেষ বিমানে অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা দেবে ED। তবে মঙ্গলবার নয়, বুধবার অনুব্রত মণ্ডলকে তোলা হবে আদালতে। মঙ্গলবার রাতে ইডি হেফাজতে থাকবেন অনুব্রত।

কলকাতায় নিয়ে আসার পথে বর্ধমানে শক্তিগড়ের রেস্তরাঁয় প্রাতরাশ সেরেছেন অনুব্রত মণ্ডল। অভিযোগ, সেখানে তাঁর প্রাতঃরাশ টেবিলে আরও তিন ব্যক্তি ছিলেন। তাঁদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলার সংবাদ’। পুলিশ সূত্রে খবর, অনুব্রতর নিরাপত্তার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি।

আদালতের নির্দেশ মতো এদিন সকালে অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় আসানসোল জেল কর্তৃপক্ষ। পথে শক্তিগড়ে এক বার থেমে জলখাবার খান অনুব্রত। মেনুতে ছিল কচুরি, ছোলার ডাল, ল্যাংচা ও রাজভোগ। সেই সময় ওই তিনজনকে ওই টেবিলে বসে খেতে দেখা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা ছিলেন তাঁরা। প্রায় দু’ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরে জোকা ইএসআইয়ের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলকে ফিট সার্টিফিকেট দেন। এরপরেই তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হয়। হাসপাতাল থেকে বাইরে বের করা পরেই সেখানে উপস্থিত কিছু মানুষ ওই হট্টগোল শুরু করেন। অনুব্রতকে উদ্দেশ্য করে উড়ে আসে কটুক্তি। তবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইএসআই হসপিটাল থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকেই বিশেষ বিমানে তাঁকে নিয়ে দিল্লি রওনা হয় ইডি। সেখানে রাতে তিনি ইডি হেফাজাতেই থাকবেন বলে সূত্রের খবর। বুধবার তাঁকে তোলা হবে আদালতে। সেখানে ইডি অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইবে বলে সূত্রের খবর।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...