Friday, April 3, 2026

অনুব্রতর ঠিকানা দিল্লি, বীরভূম নিয়ে নিজের ভাবনা জানালেন মদন

Date:

Share post:

আপাতত অনুব্রত মণ্ডলের ঠিকানা দিল্লির ইডি দফতর। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বীরভূমে পার্টির সংগঠনের দায়িত্ব নিতে তিনি রাজি, জানিয়ে দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র।

এদিন সংবাদ মাধ্যমকে মদন মিত্র বলেন, ”একটা অনুব্রত গেছে, কিন্তু হাজারটা মদন মিত্র-দেবাংশু তৈরি হয়েছে। আমাকে দিন না, আমি বীরভূমে এক মাস থেকে ভোট করতে রাজি আছি। অনুব্রতর হাতে তৈরি করা মাটি, সেই মাটি কিন্তু বদলায়নি। রাঙা মাটি যেরকম শক্ত ছিল, সেরকমই আছে, সেটা ভোটের দিন বোঝা যাবে। আমি রাজি বীরভূমের দায়িত্ব নিতে।অনুব্রতর তৈরি গড় একটা তিহাড় বদলাতে পারবে না”।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দল না থাকলেও, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের পাশে তৃণমূলকে থাকতে দেখা গিয়েছে। পঞ্চায়েত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতা মদন মিত্রের গলায় সেই অনুব্রত স্তুতি। প্রয়োজনে বীরভূমে অনুব্রতর শূন্যস্থান পূরণেও রাজি তিনি।

আরও পড়ুন- বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্য: আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত বাংলা

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...