Monday, April 6, 2026

ফাঁড়া কাটল চেলসি কোচ গ্রাহাম পটারের

Date:

Share post:

স্টামফোর্ড ব্রিজে ম্যাচটা শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল চেলসি কোচ গ্রাহাম পটারকে নিয়ে। চাকরিটা বাঁচাতে পারবেন তো! ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে দশম, আর চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগেও বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে হেরেছে ১-০ গোলে। সব মিলিয়ে পটারের চাকরিটা সুতার ওপর ঝুলছিল। কিন্তু কাল রাতে ফিরতি লেগে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ঠিকই ঘুরে দাঁড়িয়ে শেষ আটে উঠেছে চেলসি। পটারের চাকরিটা তাই এ যাত্রায় বুঝি টিকেই গেল!

অন্তত জয়ের পর চেলসি মালিক টড বোহলি যেভাবে পটারকে বুকে টেনে নিয়েছেন তা দেখে বিষয়টি আন্দাজ করে নেওয়া যায়। জার্মান ক্লাবটিকে হারানোর পর স্টামফোর্ড ব্রিজের টানেলে পটারকে বুকে টেনে নেন বোহলি।

অক্টোবরের পর এই প্রথম টানা দুই ম্যাচ জয়ের আনন্দে এ সময় বিয়ারের একটি বোতলও খুলেছেন চেলসি মালিক। অবশ্য পটারের জন্যও রাতটি বিশেষ কিছু। ২০০২–০৩ মৌসুমে নিউক্যাসলের হয়ে স্যার ববি রবসনের পর চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় ইংলিশ কোচ হিসেবে এবার পাঁচ ম্যাচ জিতলেন পটার।
কিন্তু ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে ১৬ ম্যাচে মাত্র ৩ জয় পেয়েছিল পটারে চেলসি। গত ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ২–০ গোলে হারানোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে এই প্রথম একাধিক গোল করল চেলসি। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে ভাবতে পারেন ক্লাবটির সমর্থকেরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...