Friday, April 3, 2026

Entertainment : সাইবার প্রতা*রণার ফাঁ*দে তরুণ কুমারের নাতি, লালবাজারে অভিযোগ সৌরভের

Date:

Share post:

দিন দিন বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। এবার প্রতারণার (deception) শিকার হলেন মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) আত্মীয় টলি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Saurav Banerjee)। লালবাজারে সাইবার ক্রাইম (Lalbazar Cyber Crime Department) শাখায় তিনি অভিযোগ জানিয়েছেন।

সৌরভ সম্পর্কে প্রবাদ প্রতিম শিল্পী তরুণ কুমারের নাতি। সৌরভ বলছেন বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে তাঁর কাছে। ভুয়ো লোন নেওয়া হয়েছে বলে হুমকি দিচ্ছেন প্রতারকরা। এমনকি লোন শোধ করতে না চাইলে ‘নোংরা ছবি’ পরিচিতদের পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে পরিচিতদের সাবধানও করেছেন অভিনেতা। সৌরভ বলছেন প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু পরে দেখা যায় তাঁর পুরো কন্টাক্ট লিস্ট যেটা গুগলে সেভ করা আছে সেই সবটা তুলে হোয়াটসঅ্যাপে সৌরভকে পাঠিয়ে দিয়ে হুমকি দেন প্রতারকরা। রীতিমতো ভয় পেয়েছেন সৌরভ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...