Saturday, April 4, 2026

”সব সুবিধা ভোগের পর বিবেক সাজতে হয়”, ছড়ার ছন্দে রুদ্রনীলকে খোঁচা কুণালের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্যারোডিতে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ছন্দের লড়াইও। গরুপাচার মামলার তদন্তে অনেক টানাপোড়েনের পর ইডি অনুব্রতকে নিয়ে দিল্লি যেতেই ফেসবুকে নতুন প্যারোডি পোস্ট করেছেন দলবদলু বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পাল্টা প্যারোডিতে জবাব দিতে দেরি করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও।

আরও পড়ুন:নিজের অতীত মনে পড়েছে! “ভূত” সেজে কবিতায় আত্মসমালোচনা দলবদলু রুদ্রনীলের

রাজনীতির বর্ণময় চরিত্র অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পরই কটাক্ষ করে “অনুমাধব পার্ট-৩” প্যারোডি করেন রুদ্রনীল।বঙ্গ রাজনীতিতে সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি বলে পরিচিত ও জনপ্রিয় রুদ্রনীলকে পাল্টা প্যারোডিতে খোঁচা দেন কুণাল। একটা সময় তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল দল ও সরকার থেকে যে যে সুযোগ সুবিধা ভোগ করেছেন, এবং স্বার্থ মিটিতেই জার্সি বদলেছেন, কুণাল ছন্দে ছন্দে তাঁর প্যারোডিতে মূলত ছড়ার আকারে সেই বিষয়গুলি তুলে ধরেছেন।

প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষ একটা সময়ে বামপন্থী ছিলেন। সিপিএমের ছাত্র রাজনীতির সমর্থক ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ে রুদ্রনীলের। সেই সুবাদে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন তিনি। আর স্বার্থে ঘা লাগতেই বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে ভোটে দাঁড়ান এবং গো-হারা হারেন।


 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...