Saturday, April 4, 2026

মহারাজের অধঃপতন ! সৌরভের কাণ্ডে ধিক্কার অনুরাগীদের

Date:

Share post:

লর্ডসের বুকে জামা উড়িয়ে দাদাগিরি (Dadagiri) দেখিয়েছিলেন মহারাজ। গ্রেগ চ্যাপলের রাজনীতির মোকাবেলা করে স্বমহিমায় মাঠে ফিরেছিলেন দাদা (Saurav Ganguly)। ২২ গজে বিপক্ষকে শাসন করে দেশের সেরা নায়ক হয়েছিলেন বেহালার ছেলেটা। কিন্তু এ কী হাল হল ভারতের প্রাক্তন অধিনায়কের (Ex Indian Cricket Captain)। ডোনার (Dona Ganguly) সঙ্গে দাম্পত্যে কি চিড় ধরেছে? আচমকা ‘মোনা’র সঙ্গে এত খোলামেলা হলুদ কি করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) ? নতুন বিজ্ঞাপনে (Advertisement) নয়া অবতারের সৌরভকে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। টাকার জন্য অধঃপতন, বলছেন নেট নাগরিকরা।

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) উজ্জ্বল নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ছেলেটা নিজের ট্যালেন্ট এবং লড়াইয়ের জোরে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান, ক্যাপ্টেন এমনকি প্রাক্তন বিসিসিআই সভাপতি পদে নিজের জাত চিনিয়েছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর তাঁকে নানা রূপে দেখেছেন তাঁর ফ্যানেরা। বহু বছর ধরে ‘দাদাগিরি’র সঞ্চালনা একা হাতে সামলাচ্ছেন তিনি। পাকা সঞ্চালক হয়ে উঠেছেন সৌরভ। তবে এবার যেন পুরোপুরিভাবেই বিনো জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছেন সৌরভ, এমন অভিযোগ বাংলা ও বাঙালির। একের পর এক বিজ্ঞাপনে দেখা মিলছে সৌরভের। কখনো পায়ের জুতো, কখনো টিএমটি বার, কখনো ভোজ্য তেল, কখনো সয়াবিন। হিন্দি হোক বা বাংলা , দাদার মুখে ‘না’ নেই কিছুতেই। কিন্তু টাকার জন্য মোনা ডার্লিং এর সঙ্গে করা বিজ্ঞাপন ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন নিজের ইমেজ ভেঙে যেভাবে সবার সামনে উপস্থিত হচ্ছেন সৌরভ তাতে আগামীতে বাঙালির মনে গড়ে ওঠা সম্মানটুকু অচিরেই হারিয়ে ফেলবেন না তো দাদা? কেউ কেউ বলছেন টাকার জন্য এত নিচে নামতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এটা কল্পনাও করা যায়নি। যদিও মহারাজ বা তাঁর পরিবারের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...