Saturday, June 27, 2026

শিয়ালদহ মেইন‌ শাখায় কয়েকদিন ব্যাপক ট্রেন বাতিল !

Date:

Share post:

পূর্ব রেলের শিয়ালদহ – রানাঘাট সেকশনের নৈহাটি ও কল্যাণীর মধ্যে থার্ড লাইন চালু হবে। আগামী শুক্রবার সকাল ১০ টা থেকে নন ইন্টারলকিং কাজ শুরু হবে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ মেন লাইনে ২১ জোড়া EMU লোকাল, ৪ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এবং আপে ৬ টি ডাউন এ একটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে।

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাতিল ট্রেন গুলির মধ্যে শিয়ালদহ – নৈহাটি ৬ জোড়া, শিয়ালদহ – কল্যানী সীমান্ত ৬ জোড়া, শিয়ালদহ – কৃষ্ণনগর ২ জোড়া, শিয়ালদহ – শান্তিপুর ২ জোড়া, শিয়ালদহ – রানাঘাট ১ জোড়া, শিয়ালদহ – বর্ধমান ১ জোড়া, শিয়ালদহ – কালনা ১ জোড়া, নৈহাটি – ব্যান্ডেল ২ জোড়া ।

এছাড়া, শিয়ালদহ – আসানসোল – সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ – সিউড়ি – শিয়ালদা মেমু এক্সপ্রেস, শিয়ালদহ – জঙ্গিপুর রোড – শিয়ালদহ এক্সপ্রেস, শিয়ালদহ – রামপুরহাট – শিয়ালদহ মা তারা এক্সপ্রেস বাতিল থাকবে। তবে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকলেও যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে বলে পূর্ব রেল সূত্রের খবর।

এই নন Interlocking এর কাজ আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...