Saturday, April 4, 2026

মুম্বই উপকূলে জরুরি অবতরণ করল ভারতীয় নৌবাহিনীর চপার !

Date:

Share post:

রুটিন যাতায়াতের সময় মুম্বই উপকূলে জরুরি অবতরণ করল ভারতীয় নৌবাহিনীর চপার । সেই মুহূ্র্তে হেলিকপ্টারে তিন জন বিমানকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। মুম্বই উপকূলে আরব সাগরের জলেই অবতরণ করে নৌবাহিনীর এই অ্য়াডভান্সড লাইট হেলিকপ্টার। আর জলে অবতরণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ।

ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, তিন জন বিমানকর্মীকেই উদ্ধার করা হয়েছে।বুধবার রুটিন যাতায়াতের জন্য রওনা দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’। এর মাঝেই মুম্বই উপকূলে জরুরি অবতরণ করতে হয়। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই কপ্টারে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সেই কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...