Thursday, May 14, 2026

আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা: পরিদর্শনের পরে মত শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের

Date:

Share post:

রঙের উৎসবের মাঝেও বিষাদের সুর! প্রতিদিনই রাজ্যে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা শিরোনামে উঠে আসছে। কেন প্রাণ যাচ্ছে খুদেদের,পরিষেবা না পেয়েই কী মায়ের কোল খালি হচ্ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশমত কাজ কতটা করছে হাসপাতাল কর্তৃপক্ষ?  তা খতিয়ে দেখতে বুধবার সকালেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিসি রায় হাসপাতালে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়্যারপার্সন সুদেষ্ণা রায় এবং অন্যনা চক্রবর্তী।

আরও পড়ুন:নারী দিবসে আবির খেলায় তৃণমূলের মহিলা ব্রিগেড

‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়্যারপার্সন সুদেষ্ণা রায় বলেন,”হাসপাতালগুলোর পরিষেবা দেখে আমরা সন্তুষ্ট। শিশুদের চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। যেহেতু জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ শিশুদের সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে, সেকারণে  কলকাতা মেডিক্যাল কলেজে ও বিসি রায় হাসপাতালে নতুন করে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশপাশি স্পেশাল ফিভার ক্লিনিকও খোলা হয়েছে।”

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে ৩ জন শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। এ প্রশ্নের উত্তরে সুদেষ্ণা রায় বলেন, সকলেই যে অ্যাডিনোভাইরাসে মারা যাচ্ছে তা নয়। অনেক শিশুর শরীরে ভাইরাসের সংক্রমণ মিললেও তা সারিয়ে তোলা হচ্ছে। তবে সেরে উঠতে একটু সময় লাগছে। নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টের কারণেও শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত শুধুমাত্র অ্যাডিনোভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ থেকে ১০ জন শিশুর।

জানা গেছে, মঙ্গলবার রাতে  যে দুই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে তাদের মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয় তার। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখান থেকে কলকাতা মেডিক্যালে নিয়ে আসা হয়। গত ২৭ ফেব্রুয়ারি থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি ছিল শিশুটি। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় তার।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি বি সি রায় হাসপাতালেও শিশুমৃত্যু যেন রোখা যাচ্ছে না। এদিন প্রাণ হারায় বনগাঁর বাসিন্দা বছরখানেকের এক শিশু।

মৃত তিন শিশু জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। সঙ্গে ছিল শ্বাসকষ্টও। পরিবারের দাবি, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...