Saturday, April 4, 2026

আজ আন্তর্জাতিক নারীদিবস! কেন পালিত হয় দিনটি?

Date:

Share post:

আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে আজকের দিনটিতে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। একদিকে ঘরের কাজেও যেমন মেয়েরা পটু অন্যদিকে বাইরের যাবতীয় কাজেও ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ সামলাচ্ছে মেয়েরা। ছেলেদের থেকে কোনও অংশেই আর পিছিয়ে নেই মেয়েরা। কিন্তু তবুও সেই লিঙ্গবৈষম্যর প্রশ্ন ওঠে। তাই নারীদের পুরুষদের মতো সমানাধিকারের জন্য গোটা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবসও পালন করা হয়। যদিও লিঙ্গবৈষম্য দূর করতে শুধু একটি দিনই কেন? এনিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তবে তার আগে জেনে নেওয়া যাক নারী দিবসের নেপথ্যের ইতিহাস-

  • ১৯০৮ সালে বস্ত্র কারখানার শ্রমিকেরা কাজের যোগ্য় সম্মানের জন্য প্রতিবাদ শুরু করেছিলেন। ১৯০৯ সালে ২৮ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। ১৯১০ সালে ডেকানমার্কে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এখানে ১৭টি দেশের ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিল। যেখানে প্রতি বছর ৮ মার্চ যাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে তার প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন:“দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত”, নারী দিবসে নয়া কর্মসূচি তৃণমূলের

  • ১৯১৩ সালে আন্তর্জাতিক নারী দিবস প্রথম বিশ্ব যুদ্ধে প্রতিবাদ জানায়।
    পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই হয়ে আসছে।
  • আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।
  • ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলিকে নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়। বিশ্বের অনেক দেশ এই দিনটিতে সরকারি ছুটি পালন করে।



 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...