Friday, June 26, 2026

“দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত”, নারী দিবসে নয়া কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে রাজ্যের নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়নে ভুরি ভুরি পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফের সেই বিষয়টিকে জনমানসে বিশেষ করে মহিলাদের কাছে তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে সাংগঠনিক কাজে লাগাতে বিশেষ পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করে নারী দিবসের দিনটিকেই বেছে নিল ঘাসফুল শিবির। ৮ মার্চ বাড়ি-বাড়ি পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। বসন্ত ও দোল উৎসবকে কেন্দ্র করে
আবিরের সঙ্গে তাঁরা বাংলার মহিলাদের কাছে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও।

বাংলার বুকে সাংগঠনিকভাবে বিশাল শক্তিশালী তৃণমূল। বছর ভর কোনও না কোনও কর্মসূচি নিয়ে থাকে শাসক দল।চমকও থাকে সেই কর্মসূচির মধ্যে। যথার্থ অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মা-মাটি-মানুষের। বর্তমানে তৃণমূলের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ” চলছে রাজ্যজুড়ে। তারই অংশ হিসেবে মহিলাদের কাছে বিশেষ বার্তা পাঠাবে তৃণমূল।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬টি সাংগাঠনিক জেলার কমপক্ষে ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। এ রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত, মূলত সেটাই তুলে ধরবেন তাঁরা। হোলির দিন আবির-সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।” এর পাশাপাশি ধর্মতলার অনুষ্ঠানও করবে রাজ্যের শাসকদল।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...