Friday, June 26, 2026

চতুর্থ টেস্টেও নেই কামিন্স, দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ

Date:

Share post:

৯ মার্চ বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারতীয় দল। সেই ম‍্যাচেও নেই প‍্যাট কামিন্স। এদিন এমনটাই জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। চার ম‍্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। তৃতীয় টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স। এই নিয়ে এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে,” চতুর্থ টেস্টেও কামিন্সকে পাচ্ছে না দল। স্মিথই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব সামলাবেন। টেস্ট সিরিজের পরে তিন ম্যাচের এক দিনের সিরিজেও কামিন্সকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। টেস্টের পরে অস্ট্রেলিয়ার একদিনের দলেরও অধিনায়ক হয়েছেন তিনি।”

চতুর্থ টেস্টে কামিন্সকে পাওয়া যাবে না একথা জানিয়ে দিলেও এখনই একদিনের সিরিজের অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:প্রিমিয়ার লিগে গোলের বন‍্যা, ম‍্যানইউকে ৭-০ গোলে হারাল লিভারপুল


 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...