Friday, June 26, 2026

গ্রিসের ভ*য়াবহ ট্রেন দু*র্ঘটনার দায় নিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

গ্রিসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের জনের পরিবারের কাছে ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।

আরও পড়ুন:গ্রিসে মুখোমুখি দুই ট্রেনের সং*ঘর্ষ, নি*হত অন্তত ৩২, আ*হত ৮৫

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই বার্তায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। তবে বিশেষ করে যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

ওই বার্তায় কিরিয়াকোস মিৎসোটাকিস আরও লেখেন, ‘২০২৩ সালের গ্রিসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় একটি বিষয় কেউ খেয়াল করল না’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৫৭ জনের। আহতও হয় বহু মানুষ। মধ্যরাতে ঘটনাটি টেম্পে শহরের কাছে। দু’টি ট্রেনের মধ্যে এত জোরে সংঘর্ষ হয় যে, যাত্রীবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়। আর দু’টি ট্রেনই লাইনচ্যুত হয়।লারিসা শহরের কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাচ্ছিল। আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল।

 

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...