Friday, June 26, 2026

বিজেপির ‘অনাস্থা প্রস্তাবের’ ভবিষ্যৎ কী? সাফ জানালেন বিধানসভার অধ্যক্ষ

Date:

Share post:

সোমবার থেকে বিধানসভায় (Assembly) শুরু হল বাজেট অধিবেশনের (Budget Session) দ্বিতীয় পর্ব। কিন্তু এদিন বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও আলোচনাই হল না। ওই প্রস্তাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ রাখা হচ্ছে বলে এদিন অধিবেশনের শুরুতেই স্পষ্ট জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি জানান, এদিন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যান্য বিজেপি বিধায়করা যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তার পাল্টা প্রস্তাব জমা দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা। যেখানে অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে। দুটি প্রস্তাবের বক্তব্য একেবারেই বিপরীত।  আর সেকারণেই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেন।

তবে এদিন এমন ঘোষণার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কৌশলে তাঁদের আনা প্রস্তাব বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিধানসভার ভিতরেই বিরোধী দলনেতার নেতৃত্বে অন্যান্য বিজেপি বিধায়করা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি সভা থেকে ওয়াক আউট করে।

উল্লেখ্য, ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। সেখানে মোট ৬টি দফতরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। এরমধ্যে রয়েছে, কৃষি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, ভূমি-ভূমি রাজস্ব, শিল্প, নগরোন্নয়ন, খাদ্য দফতর।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...