Saturday, June 20, 2026

যত ভোট পাব তত গাছ লাগাবো, মনোনয়নের দিন বৃক্ষরোপনের বার্তা দেবের!

Date:

Share post:

ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha Constituency) তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে অভিনেতা দেব (Dev) আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন। তবে তার আগে সকালে রক্তদান শিবিরে (Blood Donation camp) নিজে রক্তদান করার পাশাপাশি তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপনের (Plantation) বার্তাও দেন। তারকা প্রার্থী বলেন, এবারের লোকসভা নির্বাচনে যত ভোট পাব, ঘাটালে তত গাছ লাগাব।

ঘাটালের খড়ার এলাকার স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সকাল সেখানে উপস্থিত হন অভিনেতা দেব। রক্তদান শিবিরে তৃণমূল প্রার্থী বলেন, “গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। তাই আমি যদি ৭ লক্ষ ৮ লক্ষ ভোট পাই তাহলে আমি ততগুলোই গাছ লাগাব এখানে।” পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকেও বৃক্ষ রোপনের অনুরোধ করেন দীপক অধিকারী। সাধারণত গরমকালে যেভাবে রক্ত সংকট দেখা যায় সেই কথা মাথায় রেখে রক্তদান করার গুরুত্ব কতটা সেটাও সকলকে বোঝান অভিনেতা। সকালে এই কর্মসূচির পর বেলার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেব (Dev)। আগামী ২৫ মে ঘাটালে লোকসভা নির্বাচন।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...