Tuesday, June 23, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক, জাতীয় স্তরে পুরস্কৃত দুই জেলা হাসপাতাল

Date:

Share post:

রাজ্যের মুকুটে নয়া পালক। জাতীয় স্তরে পুরস্কৃত হল রাজ্যের দুই হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল।

কী নিশ্চয়ই ভাবছেন কেন মিললো এই পুরস্কার ? এই দুই সরকারি হাসপাতালের লেবার রুমের গুণমানের জন্য এই পুরস্কার মিলেছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ খতিয়ে দেখে এই পুরস্কার দেওয়া হয়। ভাল পরিষেবা ও গুণমানের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
সেই কারণেই বাংলার এই দুই সরকারি হাসপাতালকে শংসাপত্র দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য ,এর আগে রাজ্যের একাধিক প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার পুরষ্কৃত হয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কর্মসূচি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পায়। এবার এই মুকুটে নয়া পালক রাজ্যের স্বীকৃতিকে ফের নতুন মাত্রা দিল।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...