Saturday, June 13, 2026

মেয়েদের অধিকার নিশ্চিত করতে ২৯ বছর পর ফের বিয়ে কেরলের দম্পতির !

Date:

Share post:

মেয়েদের পুরো অধিকার নিশ্চিত করতে অভিনব পন্থা কেরালার এক দম্পতির। বিশেষ বিবাহ আইনে ফের একবার বিয়ে করতে চলেছেন তারা। তিন কন্যা সন্তানের সম্পত্তির অধিকারের কথা ভেবে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এক মুসলিম দম্পতি।

কেরালার তাসারগড় এলাকার বাসিন্দা এই দম্পতি ১৯৯৪ মুসলিম শরিয়া আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
পেশায় আইনজীবী সি শুক্কুর এবং কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিনা। সাব-রেজিস্টার অফিসে উপস্থিত হয়ে দুই পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহের অনুষ্ঠান হল।
১৯৯৪ সালের অক্টোবর মাসে তাঁদের বিবাহ ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগের সর্বোচ্চ নেতা পানাক্কাদ সৈয়দ হায়দার আলি শিহাব থাঙ্গল দ্বারা পরিচালিত হয়েছিল।এর আগে বেশ কয়েকবার দুর্ঘটনায় তাঁর প্রাণ সংশয় তৈরি হয়েছিল। কোনও কারণে তাঁর মৃত্যু হলে, কন্যারা বিপদে পড়তে পারে বলে আশঙ্কা তাঁর। এ কথা মনে করে এবং বৈষম্য দূর করতে কন্যা সন্তানদের অধিকার রক্ষায় বিশেষ আইনে ফের বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পেশায় ওই আইনজীবী। তাঁর কন্যারাই যাতে সম্পত্তির অধিকার পায়, তা সুনিশ্চিত করতে চাইছেন শুক্কুর।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...