Friday, June 26, 2026

দমদমে তা*ন্ত্রিকের বাড়িতে হানা! তল্লাশিতে চালাতেই চক্ষু চড়কগাছ বন দফতরের

Date:

Share post:

মানুষের মাথার খুলি থেকে হরিণের চামড়া, হাড়, শিং, বাঘের দাঁত। তান্ত্রিকের বাড়িতে কী নেই! গোপন সূত্রে খবর পেয়ে দমদমে (Dumdum) এক তান্ত্রিকের বাড়িতে হানা দিয়ে একাধিক প্রাণীর দেহাংশ উদ্ধার করল বন দফতর।

আরও পড়ুন:চিনে জন্মহার বাড়াতে বিয়ের খরচ কমছে !
বুধবার সন্ধ্যায় দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকায় এক তান্ত্রিকের বাড়িতে হানা দেয় বন দফতর।গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত তান্ত্রিককে।


বন দফতরের তরফে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় নাগেরবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়েই তান্ত্রিকের বাড়িতে হানা দিয়েছিলেন আধিকারিকেরা। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সাদা ও কালো হরিণের ছাল, বাঘের নখ ও দাঁত, মানুষের মাথার খুলি, এছাড়াও একাধিক পাখির দেহাংশ। বেআইনি ভাবে এগুলো মজুত করা হয়েছিল বলে জানান তাঁরা।যদিও এ ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীকে এখনও গ্রেফতার করা যায়নি।

নাগেরবাজার পুলিশ সুত্রে খবর, জ্যোতিষ ও তন্ত্র সাধনার নামে বেআইনি দ্রব্য বাড়িতে রাখার অভিযোগে মোট তিনজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন রাখাল চৌধুরী, দুলাল অধিকারী ও অরিজিৎ গুপ্ত। ধৃতরা চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং বন দফতর।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...