Friday, June 26, 2026

নিয়োগ দুর্নী*তির তদ*ন্তে শান্তনুকে ফের তলব ইডির

Date:

Share post:

হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবেন হুগলির যুবনেতাকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে। শুক্রবার আবার এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডি-র আধিকারিকেরা।
ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেফতার কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কুন্তলের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছিল কি না তারও হদিস পেতে চাইছে ইডি। যদিও কুন্তলের দাবি, তিনি শান্তনুকে চেনেন না।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...