Friday, June 26, 2026

এবার ইডির নজরে অভিনেতা বনি, তলব কেন!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডির) নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। চলতি সপ্তাহের শুক্রবার ইডি দফতরে তলব করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা বনি সেনগুপ্তকে।


আরও পড়ুন:নিয়োগ দুর্নী*তির তদ*ন্তে শান্তনুকে ফের তলব ইডির
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তলের ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তাঁকে তলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও।


এদিকে, নিয়োগ দুর্নীতিতে আগামী শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করেছে ইডি। কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শান্তনুকে। কখনও তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। কখনও বা তাঁর কাছ থেকে সম্পত্তির নথি চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকেরা শান্তনুকে জিজ্ঞাসাবাদ করবে।

 

 

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...