Friday, June 26, 2026

প্রয়াত বিশিষ্ট আইনজীবী সমরাদিত্য পাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সমরাদিত্য (বাচ্চু) পাল। বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর প্রয়াণে আইন জগতে অপূরণীয় ক্ষতি হল।


আরও পড়ুন:বাংলার মানুষকে দলের রঙিন শুভেচ্ছা মমতা-অভিষেকের


শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সমরাদিত্য (বাচ্চু) পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর।বরিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সমরাদিত্য পাল সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে সওয়াল করেন। সংবিধানের ভাষ্যে ও আইনের ব্যাখ্যায় শ্রদ্ধেয় ভাষ্যকার ছিলেন। ভারতীয় সংবিধান নিয়ে তাঁর অমূল্য গ্রন্থাবলী আছে। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি প্রয়াত সমরাদিত্য পালের সহধর্মিণী জাস্টিস রুমা পাল সহ আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

 

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...