Saturday, June 27, 2026

Entertainment : ইনি দেবলীনার বর! ছবি দেখে চোখ কপালে ফ্যানেদের

Date:

Share post:

টলিপাড়ায় (Tollywood) প্রতিমুহূর্তেই সেলিব্রিটিদের বিয়ে (Celebraty Wedding) নিয়ে গুঞ্জন শোনা যায়। বিয়ের আনন্দে যেমন মেতে ওঠেন তারকারা ঠিক তেমনি বিচ্ছেদের খবরও সোশ্যাল মিডিয়ায় (Social media) দ্রুত ছড়িয়ে পড়ে।সাম্প্রতিককালে টলিউডের অন্যতম চর্চিত জুটি দেবলীনা (Debleena Dutta) আর তথাগতকে নিয়ে একাধিক জল্পনা হয়েছে। তাঁদের অসুখী দাম্পত্যের কথা প্রায় সবারই জানা। ব্যক্তিগত জীবনকে বাইপাস করে নিজের নিজের কাজের জগতে ব্যস্ত দুজনেই। এরপর একাধিক সম্পর্কে জড়িয়েছে তথাগতর নাম। কিন্তু দেবলীনাকে নিয়ে সেরকম গুঞ্জন শোনা যায়নি। তবে এবার যেটা হল তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি দেবলীনা ফ্যানেরা। দোলের দিন বিয়ে করলেন দেবলীনা। দ্বিতীয় বিয়ের ছবি (Wedding Photos) তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায় (Social media)।

রঙের উৎসবে সব সাদা কালো হতাশা ভুলে রঙিন হতে চান প্রত্যেকেই। ব্যক্তিগত জীবনের অনেক না পাওয়াকে দূরে সরিয়ে রেখে এদিন দোল উদযাপনে মেতে ওঠেন টলিউড (Tollywood) অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta)। কপালে চন্দন পরে বিয়ের সাজে সেজে ওঠেন অভিনেত্রী। তবে সাজটা সম্পূর্ণ ছিল না। অর্ধেক বিয়ের সাজে সম্প্রতি পোষ্য রেক্সির সঙ্গে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। পোস্টটির ক্যাপশনে দেবলীনা লিখেছেন, “রেক্সিকে বিয়ে করলাম”। পোষ্যের সঙ্গে আদুরে ছবিও শেয়ার করেছেন তিনি।

ছবিতে তাকে টি-শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। দোলের দিন অনেকেই কুকুরদের গায়ে রং দেন। এটা করতে বারণ করে অভিনেত্রী লিখেছেন, “হোলি খেল, শুধু ওদের গায়ে রং দিও না।” পাশাপাশি দেবলীনা এটাও জানিয়েছেন বাস্তবে বিয়ে নয় , তাঁর আসন্ন ছবি ‘ম্যারেজ অ্যানিভার্সারি’র শুটিংয়ের জন্য এই সাজে সেজেছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়াতে মজা করে তিনি এরকম ক্যাপশন দেন।

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...