Monday, April 6, 2026

Puri: জগন্নাথ ধামে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড! পু*ড়ে ছাই একাধিক দোকান

Date:

Share post:

পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের কাছেই একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ন’টার দিকে গ্র্যান্ড রোডের মারিচিকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের এক তলায় একটি পোশাকের দোকানে আচমকাই আগুন লেগে যায়। আর মুহূর্তের মধ্যে সেই আগুন অন্যান্য দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শপিং কমপ্লেক্সে মোট ৪০টি দোকান রয়েছে। এর মধ্যে সবকটিই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় শপিং কমপ্লেক্সের ছাদে একাধিক মানুষ আটকে পড়েছিল। তাঁদের অচেতন অবস্থায় দমকল কর্মীরা উদ্ধার (Rescue) করে নীচে নামিয়ে আনেন। এরপর স্থানীয় জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে ১২টি দমকলের ইঞ্জিন ও ১৬০ দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

শপিং কমপ্লেক্সটি পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে কাছেই অবস্থিত। যার এক তলায় রয়েছে একটি হোটেলও। আগুন লাগার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই হোটেল থেকে ১০৬ জন পর্যটককে উদ্ধার করে। জানা গিয়েছে, তাঁরা সবাই মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। পুরীতে ঘুরতে এসেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ প্রথম আগুন লাগে গ্র্যান্ড রোডের মারিচিকোট চকের লক্ষ্মী মারকেট কমপ্লেক্সের একটি জামা কাপড়ের দোকানে। সেখান থেকই আগুন ছড়িয়ে পড়ে বাজার চত্বর লাগোয়া দোকানগুলিতে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ৪০টি দোকান আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যেসময় আগুন লাগে সেসময় পুরীর মন্দিরের কাছেই ওই বাজার চত্বরে হাজির ছিলেন বহু পর্যটক। তাঁদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাজার সংলগ্ন হোটেলগুলি থেকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় পর্যটকদের।

তবে দমকল বাহিনী সূত্রে খবর, ওই বাজার চত্বরে বেশ কিছু গ্যাস সিলিন্ডারও মজুত করা ছিল। সেই সব সিলিন্ডার দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তা না হলে পরিস্থিতি আরও ভয়ানক হতেই পারত।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...