Wednesday, June 24, 2026

কলকাতা হকি ডার্বিতে জয় মোহনবাগানের

Date:

Share post:

কলকাতা হকি ডার্বিতে জয় মোহনবাগানের। এদিন ইস্টবেঙ্গলকে হারাল ২-১ গোলে। ১৯ ফেব্রুয়ারি বাতিল হওয়া ম্যাচ বৃহস্পতিবার ফের খেলা হয় মহামেডান মাঠে। সেই অসমাপ্ত ম্যাচের বাকি অংশের খেলা হয় এদিন। সেই ম‍্যাচেই লাল-হলুদকে হারাল সবুজ মেরুন ব্রিগেড।বৃহস্পতিবারের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন রাজিন কান্দুলনা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মাইকেল টোপনো। আগামী ১৯ মার্চ সুপার সিক্সের ম্যাচে আবার দেখা হবে দুই দলের। এদিনের ডার্বিতে ছিল না কোনও দর্শক। ছিলেন না কোন দলের কর্তারাও।

১৯ ফেব্রুয়ারির ঝামেলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা হকি লিগের ডার্বি। সেই ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে ছিল মোহনবাগান। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল না পেলেও দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল পেয়ে যায় মোহনবাগান। নীতিশ নিউপেনের গোলে এগিয়ে যায় তারা। এরপরও ম্যাচ ৩০ মিনিট অবধি অর্থাৎ দুটি কোয়ার্টার খেলা হয়েছিল। এরপরই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মা*রামারিতে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ। পরে সমর্থকদের বের করে দিয়ে ম্যাচ শুরু হলেও, আলোর অভাবে ম্যাচ আর আয়োজন করা যায়নি। বৃহস্পতিবার সেই ম্যাচ আবারও আয়োজন করেছিল হকি বেঙ্গল। এদিন ৩০ মিনিটের পর থেকেই এই ম্যাচ শুরু হয়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি, বায়ার্নের কাছে হার মেসি-এমবাপেদের


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...