Friday, April 3, 2026

গরুপাচার মামলায় ফের নয়া তথ্য, ১২১ সম্পত্তির মালিক অনুব্রত!

Date:

Share post:

গরুপাচার মামলায় ফের নয়া তথ্য। অনুব্রত মণ্ডল ও তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ । ইডি সূত্রে জানা গিয়েছে, এমন ১২১টি সম্পত্তি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। এর মধ্যে বীরভূমের বোলপুর, গয়েশপুর, নানুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় রয়েছে কিছু ।

ইডি-র দাবি, অনুব্রতর নামে ২৪টি, তাঁর মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ’টি, এ ছাড়াও, অনুব্রতর আত্মীয় শিবানী ঘোষের নামে ১২টি, কমলকান্তি ঘোষের নামে পাঁচটি, রাজা ঘোষের নামে ন’টি এবং পারমিতা ঘোষের নামে চারটি সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে দু’টি এবং বিদ্যুতের মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে। গরুপাচারকাণ্ডের কালো টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি কেনা হয়েছে বলে মনে করছে ইডি।

শুধুমাত্র এখানে থেমে থাকেননি অনুব্রত, বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম দেখিয়ে জমি কেনাবেচা হয়েছে। যেমন, ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে ৮ লক্ষ টাকায় কেনা। ২০১৩ থেকে ২২-এর মধ্যে অনুব্রত-সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রো কেমের নামে ৯ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার সম্পত্তি কেনা হলেও তার ডিড ভ্যালু দেখানো হয়েছে ৬ কোটি টাকা।

ইডি-র দাবি, এ ভাবে অনুব্রত বোলপুরের গয়েশপুর মৌজায় ৩০৪ শতক জমি নগদ ১ কোটি ৪১ লক্ষ টাকায় কিনে ধাপে ধাপে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন। গরুপাচারের কালো টাকা সাদা করতেই এভাবে সম্পত্তি বেচাকেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ।

শুধু তাই নয়, নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি অনুব্রত কেনেন বলে দাবি ইডি-র। সূত্রের খবর, ২০১৪-র ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে প্রচুর সম্পত্তি কেনা হয়েছিল। বোলপুরের কালিকাপুর মৌজায় কেনা হয়েছিল সমস্ত জমি। বেশিরভাগেরই দাম মেটানো হয়েছিল নগদে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...