Saturday, June 27, 2026

ধাপার মাঠেই এবার তিন কাঠির জালে জড়াবে বল!

Date:

Share post:

কথায় বলে ধাপার মাঠ। আর কলকাতার একমাত্র পাহাড় যে এই ধাপার মাঠ, তা নিয়ে রসিকতাও কম হয়নি। বছরের পর বছর আবর্জনা স্তূপীকৃত হয়ে ছোটোখাটো মালভূমির সমান উঁচু হয়েছিল এই মাঠ। কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বদান্যতায় এই ধাপার মাঠের আবর্জনার স্তূপের অস্তিত্ব এবার থাকবে শুধুই মানুষের স্মৃতিতে। সেখানে এবার মাথা তুলবে পুর দস্তুর ফুটবল মাঠ।

বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ইতিমধ্যেই ধাপার মাঠে দশকের পর দশক ধরে জমে থাকা আবর্জনার ৫০ শতাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এখনও সেখানে ১ লক্ষ ১০ হাজার মেট্রিকটন আবর্জনা রয়ে গিয়েছে। যা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এর জন্য ২৭১ কোটি টাকা খরচ করা হয়েছে বলে পুরমন্ত্রী জানান।

এরই পাশাপাশি, রাজ্যের ১২৮ টি পুরসভার মধ্যে ১১৫ টিতে এই জল প্রকল্প তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বৃহস্পতিবার বিধানসভায় জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পে এপর্যন্ত প্রায় ২৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। বাকি পুরসভা গুলিতেও দ্রুত গতিতে প্রকল্প নির্মাণের কাজ চলছে।

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...