Sunday, April 5, 2026

Entertainment : কো*ভিডের ফ্ল্যাশব্যাকে বলিউড ! নমোর গলায় ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

Date:

Share post:

দেখতে দেখতে প্রায় তিন বছর কাটতে চলল। ২৪ মার্চ তারিখটা আসতে হাতে বেশ কিছুটা সময় আছে। কিন্তু এই শুক্রবারের সকালে আচমকাই যেন তিন বছর আগের কো*ভিড স্মৃতিতে ডুবল বলিউড(Bollywood)। দুঃস্বপ্নের সেই স্মৃতি ফেরাল অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ (Bheed) সিনেমার ট্রেলার।

একটা ভাইরাস কীভাবে জীবন দর্শন বদলে দিতে পারে তা দেখিয়েছে কোভিড ১৯। হাসপাতালে বাড়তে থাকা মৃতের তালিকা, আর গৃহবন্দি জীবনে রুজি রোজগারের টেনশন। ২৪ মার্চ ২০২০, আচমকাই টেলিভিশন স্ক্রিনে ফুটে উঠেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখ আর সঙ্গে ছিল একটা ঘোষণা। “রাত বারোটা থেকে সারাদেশে সম্পূর্ণ লকডাউন”, জানিয়েছিলেন নমো। ঘন্টাখানেক পরেও বিশ্বাসের ঘোর কাটেনি আপামর ভারতবাসীর। প্রতিদিনের বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা সুস্থ জীবনের গুরুত্ব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আচমকা কাজ হারিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। ঘর হারিয়ে বহু মানুষ হয়েছিলেন উদ্বাস্তু। না ছিল মাথা গোঁজার জায়গা, না ছিল বাড়ি ফেরার উপায়। একটা ঘোষণা বহু মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠেছিল। সেই কাহিনিকেই ‘ভিড়’-এর ট্রেলারে ফের একবার চাক্ষুষ করলেন সিনেপ্রেমীরা।

 

আগামী ২৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভিড়’।লকডাউনের নিদারুণ কষ্টকে দেশভাগের যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন পরিচালক। বিনোদনের গ্ল্যামারাস রঙিন দুনিয়ায় এই ছবি সাজানো হয়েছে সাদাকালো ক্যানভাসে। ট্রেলারের শুরুতেই প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরকে অপরিবর্তিতভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। ডাক্তারের ভূমিকায় ভূমি পেদনেকর (Bhumi Pednekar) । ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ফ্ল্যাশব্যাকে ডুবেছে বলিউড।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...