Tuesday, March 31, 2026

Entertainment : সিনেমা ছেড়ে সিরিয়ালে আবির ! কেন নিলেন এমন সিদ্ধান্ত 

Date:

Share post:

অভিনয় জীবনের (Acting Career) হাতে খড়ি হয়েছিল ছোট পর্দার মাধ্যমে। বিনোদন জগতের নবাগত ছেলেটা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, ‘বহ্নিশিখা’তে অভিনয় করে বাঙালির ড্রয়িংরুমে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। একের পর এক টেলিফিল্ম সহ সিরিয়ালে কাজ করে টেলি থেকে টলিউডের (Tollywood) যাত্রাটা মসৃণ করছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ২০০৯ সালে ‘ক্রশ কানেকশন’ (Cross Connection) ছবিতে এসেছিল প্রত্যাশিত ব্রেক। তারপর আর ফিরে তাকাতে হয়নি বাঙালির সুপুরুষ অভিনেতা আবিরকে (Abir Chatterjee)। এখন তিনি বড় পর্দার সকল নায়ক। চরিত্রাভিনেতা থেকে শুরু করে বাঙালি গোয়েন্দা – সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন আবির। সেই অভিনেতা নাকি আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন বলে টালিগঞ্জে শোনা যাচ্ছে। ব্যাপারটা কী বলুন তো!

বাঙালির ড্রয়িং রুমের অন্যতম বড় সঙ্গী বাংলা সিরিয়াল। বিশেষ করে মহিলাদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। আবির চট্টোপাধ্যায়ের মহিলা ফ্যানেরা প্রিয় অভিনেতার ছোটপর্দায় কামব্যাকের কথা শোনা মাত্রই উচ্ছ্বসিত। কিন্তু সত্যিই কি কামব্যাক? সিনেমা ছেড়ে দিলেন আবির? অভিনেতা বলছেন আসল ব্যাপারটা একেবারেই উল্টো। ‘সান বাংলা’র সিরিয়াল ‘সাথী’-তে শুরু হয়েছে বিনোদনের মহাপার্বণ। সারা মাস জুড়ে প্রতি সপ্তাহে এই সিরিয়ালে দেখা যাবে নানা চমক। তারই মধ্যে একটি সপ্তাহে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে আবিরকে। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও ‘আবির’ ।

কী এমন টান অনুভব করলেন যার জন্য সিরিয়ালে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না আবির? অভিনেতা বলছেন এখানে দর্শক তাকে আবির চট্টোপাধ্যায় রূপেই দেখতে পাবেন, এটা একটা ভালো লাগা অনুভূতি। তাছাড়া এই সিরিয়ালে ঠাম্মির চরিত্রে তাঁর মা রুমকি চট্টোপাধ্যায় অভিনয় করছেন। তাই ব্যাপারটার মধ্যে একটা পারিবারিক ছোঁয়া আছে। আবির বলছেন, ” আমার অভিনয় যাত্রার শুরু যে হেতু সিরিয়ালের মাধ্যমে, তাই ছোট্ট পর্দার কাছে সব সময়ই কৃতজ্ঞ থাকব। ’’

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...