Friday, May 15, 2026

সম্প্রতি হয়েছে অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন বুমরাহ?

Date:

Share post:

সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ-এর। চোট সারিয়ে করবে ফিরবেন মাঠে তিনি? এটাই প্রশ্ন ভারতীয় সমর্থকদের। পিঠের চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের এই তারকা বোলার। জানা গিয়েছে, অন্তত ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে বুমরাহকে। অর্থাৎ আইপিএল, এবং ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনালে ওঠে তবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের পাশাপাশি এশিয়া কাপেও তাকে পাওয়া যাবে না।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ত্রোপচার হয়েছে বুমরাহ-এর। জানা গিয়েছে, বুমরাহর অস্ত্রোপচার করেছেন ডাঃ রোওয়ান সৌটেন। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে দলে ফিরতে পারেন বুম বুম বুমরাহ।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের নিরিখে টিম ইন্ডিয়ার জন্য যশপ্রীত বুমরাহর ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। বুমরাহ যদি বিশ্বকাপের আগে ফিট হয়ে যান, তবে টিম ইন্ডিয়ার জন্য তা দারুণ খবর হবে। বুমরাহর ইয়র্কার খেলা বেশ কঠিন। তাঁর সঙ্গে আরও কিছু বৈচিত্র রয়েছে তাঁর বোলিং-এ। ভারতের ভক্তরা প্রার্থনা করবেন যে যশপ্রীত বুমরা সময়মতো ফিট হয়ে বিশ্বকাপে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দিতে পারেন।

পিঠের চোটের কারণে গতবছর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাননি বুমরাহ। তবে গতবছর টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য তিনি ভারতীয় দলে ফিরেছিলেন। বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে অংশ নিয়েছিলেন, কিন্তু পিঠের চোট আবার দেখা দেওয়ায় বিসিসিআই তাঁকে সেই সিরিজ থেকে এনসিএ-তে পাঠায় রিহ‍্যাবের জন‍্য।

আরও পড়ুন:আইপিএল-এর আগে নতুন জার্সি প্রকাশ মুম্বই ইন্ডিয়ান্সের


 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...