Friday, April 3, 2026

নতুন খাদান নীতিতে ১১০০ কোটি টাকার বেশি আদায়ের আশা: জানালেন শিল্পমন্ত্রী

Date:

Share post:

নতুন বালি খাদান নীতির আওতায় খাদান নিলাম করে আগামী পাঁচ বছরে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে বলে অনুমান রাজ্যের। যা ওই খাদানগুলি থেকে প্রাপ্য রয়ালিটি সেস ও রাজস্বর থেকে অনেক বেশি। ১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন। শনিবার, বিধানসভায় (Assembly) দফতরের বাজেট (Budget) আলোচনার শেষে জবাবি ভাষণে শিল্পমন্ত্রী বলেন, ২০২১ এ ওই নতুন বালি খাদান নীতি কার্যকর করার পরে চারটি পর্যায়ে বালি খাদান গুলি নিলাম করে নতুন মাইন ডেভেলপার ও অপারেটরদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদান থেকে বালি তুলে নিয়ে যাওয়ার জন্য ৫৭ লক্ষের বেশি ই চালান তৈরি করা হয়েছে। চলতি আর্থিক বছরের শেষে এই খাতে রাজ্য সরকার এই খাতে ৪০০ কোটি টাকার বেশি আয় করবে।

রাজ্য সরকারের এই নতুন বালিখাদার নীতি পরিবেশ বান্ধব এবং ভাঙন প্রবণ নদী উপত্যকাকে রক্ষা করতেও সহায়ক ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের নতুন খনিজ নীতির সাফল্য তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, রাজ্যে নতুন ১৫৯টি খনিজ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। কোল বেড মিথেন উত্তোলন করে ৭৭ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা গিয়েছে। কয়লায় ১৪ কোটি টাকার বেশি রয়ালটি এবং প্রায় ১৮০০ কোটি টাকার বেশি সেস আদায় হয়েছে। মন্ত্রী জানান, কয়লা বাদেও বীরভূম জেলার মোকদমনগরে ও তেঁতুল বেড়িয়াতে প্রতি বছরে ৩০,০০০ মেট্রিক টন উৎপাদনের ক্ষমতাসম্পন্ন চীনা মাটি ও ফায়ার ক্লে প্রকল্প চলছে। এই জেলার হাটগাছায় জেঠিয়া কালো পাথর খনি কার্যকর রয়েছে যা এই আর্থিক বছরে ৫০,০০০ মেট্রিক টন উৎপাদন করেছে। পুরুলিয়া পালসারা -১এ কালোপাথরের উৎপাদন শুরু হয়েছে,পালসারা ৩ এ দরকারি অনুমতি পেলেই দ্রুত উৎপাদন শুরু হবে। পুরুলিয়াতে মালতি তে মালতি ফায়ার ক্লে প্রকল্প শুরু হয়েছে। পুরুলিয়া জেলার বড় পাঞ্জানিয়াতে প্রতি বছরে ১২০০০ কিউবিক মিটার উত্তোলনক্ষমতার গ্রানাইট প্রকল্প শুরু হয়েছে। আলোচনার শেষে শিল্প দফতরের বাজেট প্রস্তাবটি সভায় ধ্বনি ভোটে গৃহীত হয়।

আরও পড়ুন- ফেরাতে হবে ৫০ লক্ষ টাকা, সোমাকে আর কী কী নির্দেশ ইডির!

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...