Saturday, April 4, 2026

একদা ধনকুবের নীরব মোদির বেহাল দশা, কোনওমতে চলছে ধার-দেনা করে

Date:

Share post:

জরিমানা দেওয়ার মতো টাকা নেই। কোনওমতে চলছে ধার দেনা করে। সম্প্রতি ব্রিটিশ আদালতে(British Court) এমনটাই জানালেন পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদি(Nirab Modi)। আদালতে জানালেন আমি নিঃস্ব। মাসে ১০ লক্ষ টাকা করে ধার করে কোনও মতে চালাচ্ছি।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ব্রিটেনের আদালতে নিরব মোদির দাবি করেছেন, তাঁর কাছে আর কোনও টাকা নেই। ভারত সরকার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। নিজের মামলা লড়তে তাঁর ১,৫০,০০০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা ধার নিতে হয়েছে।

উল্লেখ্য, ধনকুবের নীরব মোদি গত বছর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB) ঋণ কেলেঙ্কারিতে ভারতের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যান। তাঁর বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমানে নিরব মোদি দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে রয়েছেন। তাঁর এই মামলা এখনও বিচারাধীন। ৫২ বছরের নীরব মোদি বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর প্রত্যর্পণের আপিল সম্পর্কিত খরচের জন্য লন্ডনের হাইকোর্টের নির্দেশে ১,৫০,২৪৭ পাউন্ড আইনি খরচ বা জরিমানা দেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...