Friday, April 3, 2026

দলীয় ঐক্যে জোর, ভাঙড় তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে এবার শওকত

Date:

Share post:

আরাবুল ও কাইজার দুই গোষ্ঠীর ডামাডোলকে সরিয়ে দলীয় ঐক্যে জোর দিতে এবার বড় পদক্ষেপ করল তৃণমূল। এই দুই গোষ্ঠীর সমস্যা মেটাতে প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লাকে(Shawkat Mulla)।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দীর্ঘদিনের সমস্যা মেটাতে ভবানীপুরে বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতা সুব্রত বক্সি (Subrata Bakshi)। যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদরা। প্রায় দু ঘন্টার বৈঠক শেষে শওকত মোল্লাকে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দেন সুব্রত বক্সি। পাশাপাশি সকলকে তার সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ভাঙড় কেন্দ্রে তৃণমূলের অন্তর্দ্বন্দ এক দীর্ঘ দিনের সমস্যা। কোথাও আরাবুল ঘনিষ্ঠদের প্রতাপ, কোথাও কাইজার আহমেদের, কোথাও আবার বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ। গত বিধানসভা ভোটে ভাঙড় কেন্দ্রটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। সেখানে জিতেছেন সংযুক্ত মোর্চার জোটের শরিক আইএসএফের নওশাদ সিদ্দিকী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমস্যা যাতে কোনভাবেই দলের উপর প্রভাব ফেলতে না পারে তার জন্য বড় পদক্ষেপ নিল তৃণমূল। এছাড়াও এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়েও কড়া বার্তা দিয়েছেন সুব্রত বক্সি। জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের প্রার্থী ঠিক করে দেবে দল। স্থানীয় নেতাদের পরামর্শ শোনা হতে পরে। তবে তাঁদের কথাই শেষ কথা নয়। চূড়ান্ত তালিকা ঠিক করবে দলই।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...