Saturday, April 4, 2026

ত্রিপাক্ষিক বৈঠকের দাবি, রাজ্যপালের আশ্বাসে ভরসা ডিএ আন্দোলনকারীদের !

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবারই ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন। বলেছিলেন, আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। সেই মোতাবেক রবিবার বেলায় রাজ্যপালের সঙ্গে দেখা করলেন আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ।

সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ সদস্য রাজভবনে মিনিট ১৫ ছিলেন । বেরিয়ে এসে জানান, রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন। সিভি আনন্দ বোস নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ। সাংবিধানিক পদে থেকে তিনি এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে
ডিএ সংক্রান্ত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন আন্দোলনকারীরা। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সেই বৈঠক আয়োজনের চেষ্টা করবেন। তবে রাজ্যপালের আশ্বাস মিললেও এখনই আন্দোলন থেকে সরে আসছেন না তারা। তাদের বক্তব্য, পরিস্থিতি বুঝে আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...