Monday, February 23, 2026

উত্তরপ্রদেশের অভয়ারণ্যে বিরল সাদা হরিণ, ছবি ভাই*রাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বিরল বন্যপ্রাণীর (Rare Albino Deer) দেখা মিলল উত্তরপ্রদেশে (Uttarpradesh) । কাতার্নিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে (Katarniya Ghat Wildlife Sanctuary) আচমকাই ধরা দিল সাদা হরিণ (White Deer)। বন দফতরের আধিকারিকরা বলছেন বিরল অ্যালবিনো হরিণ (Rare Albino Deer) শাবককে তার মায়ের সঙ্গে জঙ্গলে ঘুরতে দেখা গেছে। ঘড়িয়াল কনজারভেশন টিমের পক্ষ থেকে ছবির ক্রেডিট পুলকিত গুপ্তকে (Pulkit Gupta) দেওয়া হয়।

ভারতীয় বন পরিষেবা (IFS) অফিসাররা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগত সম্পর্কে জনসাধারণকে অবহিত এবং শিক্ষিত করার জন্য নানা ধরনের সচেতনতামূলক প্রচার করে থাকেন। সেখানে প্রকৃতির বিরল সৃষ্টিকে সামাজিক মাধ্যমে তুলে আনার কাজও করে থাকেন তাঁরা। এবার অফিসার আকাশ দীপ বাধওয়ান (Akash Deep Badhawan) টুইটারে একটি বিরল অ্যালবিনো হরিণের একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে বিস্মিত নেটিজেনরা। সোমবার সকালে উত্তরপ্রদেশের কাতার্নিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে অ্যালবিনো প্রাণীর দেখা মিলেছে। ছবিটি দেখা মাত্রই প্রাণীটির সৌন্দর্যে যেমন মুগ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পাশাপাশি তার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

 

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...