Saturday, March 14, 2026

মেয়ের হাজিরার আগেই ‘ইউ টার্ন’! গরু পাচারের দায় কার উপর চাপালেন অনুব্রত?

Date:

Share post:

আগামী বুধবারই মেয়ে সুকন্যার (Sukanya Mondal) দিল্লিতে (Delhi) ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দেওয়ার কথা। আর তার আগেই এবার রীতিমতো বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলার (Cow Smuggling Case) সমস্ত দায়ই চাপালেন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) উপর। উল্লেখ্য, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলার বিভিন্ন খুঁটিনাটি বের করতে চাইছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই গরু পাচারের মূল চক্রী এনামুল হক ও দেহরক্ষী সায়গল হোসেনের উপস্থিতিতে সুকন্যাকে (Sukanya Mondal) জিজ্ঞাসাবাদ করে বয়ান মিলিয়ে দেখতে চায় ইডি। আর এই মর্মেই আগামী সপ্তাহে কেষ্ট কন্যাকে দিল্লিতে (Delhi) তলব করা হয়েছে।

উল্লেখ্য, মেয়ের সামনেই বাবার সমস্ত কীর্তি ফাঁস করার পরিকল্পনা ছিল ইডির। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই নিজের অবস্থান বদল কেষ্টর। ইডি সূত্রে খবর, অনুব্রত জেরায় দাবি করেছেন, তিনি নাকি এনামুলকে (Enamul Haque) চেনেন না। পাশাপাশি কারও থেকে এক পয়সা নেননি বলে দাবি তাঁর। তবে সায়গল কিছু করে থাকলে তা তিনি জানেন না। তবে মেয়ে সুকন্যাকে সবকিছু থেকে আড়াল করতেই অনুব্রতের এমন মন্তব্য বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

দোলের দিনই দিল্লি গিয়েছেন অনুব্রত। বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির বিশেষ সিবিআই আদালত অনুব্রত মণ্ডলকে আরও ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। হেফাজতে থাকাকালীন এনামুল হক, সায়গল হোসেন ও সুকন্যাকে জেরা করে যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তার ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হয়েছে। আবার অনুব্রতর কাছ থেকে পাওয়া তথ্য সুকন্যা ও হিসাবরক্ষক মণীশের থেকেও একবার নিশ্চিত হতে চান ইডি আধিকারিকরা।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...