Wednesday, February 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দীর্ঘ প্রতীক্ষার অবসান। আহমেদাবাদে ঘটল রাজকীয় প্রত‍্যাবর্তন। প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাট কিং কোহলির। রবিবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম‍্যাচে শতরান করলেন বিরাট।

২) ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। রবিবার আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের শেষে বিরাট কোহলির দাপুটে ব‍্যাটিং-এর সৌজন্যে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৫৭১ রানে। সৌজন‍্যে বিরাটের ১৮৬ রানের অনবদ্য ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা ৩। ৮৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

৩) অসুস্থতা নিয়েই ব‍্যাট হাতে দাপট দেখালেন বিরাট কোহলি। হ‍্যাঁ ঠিকই শুনছেন। অসুস্থ অবস্থাতেই নাকি রবিবার আহমেদাবাদ টেস্টে খেলতে নেমেছিলেন কোহলি। আহমেদাবাদ টেস্টে বিরাটের দুরন্ত ইনিংসের পর এমনটাই জানালেন কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।

৪) রবিবার আহমেদাবাদে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৬ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন প্রায় তিন বছর পর শতরান করেন কোহলি। আর এই শতরান করতেই নজির গড়েন বিরাট। টপকে যান সচিন তেন্ডুলকরকে।

৫) আজ আইএসএল-এ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। প্রথম পর্বের সেমিফাইনালে নিজামের শহরে গোলশূন‍্য ড্র করেছিল জুয়ান ফেরান্দোর দল। তাই ফাইনালে যেতে হলে জিততেই হবে বাগান ব্রিগেডকে।

আরও পড়ুন:আহমেদাবাদে দুরন্ত ইনিংস বিরাটের, টপকে গেলেন সচিনকে

 

 

spot_img

Related articles

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে...