Saturday, June 27, 2026

আহমেদাবাদে দুরন্ত ইনিংস বিরাটের, টপকে গেলেন সচিনকে

Date:

Share post:

রবিবার আহমেদাবাদে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৬ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন প্রায় তিন বছর পর শতরান করেন কোহলি। আর এই শতরান করতেই নজির গড়েন বিরাট। টপকে যান সচিন তেন্ডুলকরকে।

এদিন অজিদের বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেলেন বিরাট। আর এই নজির গড়তে সবথেকে কম ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। টপকে যান সচিনকে। সচিন তেন্ডুলকর ৭৫টি শতরান করতে খেলেছিলেন ৫৬৬টি ইনিংস। আর বিরাট সময় নিলেন ৫৫২টি ইনিংস।

এদিকে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘটল অনন্য নজির। টেস্ট ক্রিকেটে বড় রানের দলগত ইনিংস গড়ার মূল মন্ত্রই হল পার্টনারশিপ। আর  আহমেদাবাদ টেস্টে ঠিক সেটাই করে দেখাল ভারতীয় দল। প্রথম থেকে ষষ্ঠ উইকেট পর্যন্ত ভারত প্রতিটি জুটিতে অন্তত ৫০ রান যোগ করে। আর ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা।

আরও পড়ুন:অসুস্থ শরীরে শতরান কোহলির, জানালেন স্ত্রী অনুষ্কা

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...