Friday, June 5, 2026

অসুস্থ শরীরে শতরান কোহলির, জানালেন স্ত্রী অনুষ্কা

Date:

Share post:

অসুস্থতা নিয়েই ব‍্যাট হাতে দাপট দেখালেন বিরাট কোহলি। হ‍্যাঁ ঠিকই শুনছেন। অসুস্থ অবস্থাতেই নাকি রবিবার আহমেদাবাদ টেস্টে খেলতে নেমেছিলেন কোহলি। আহমেদাবাদ টেস্টে বিরাটের দুরন্ত ইনিংসের পর এমনটাই জানালেন কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮৬ রানে ইনিংস খেললেন বিরাট। আর এরপাশাপাশি প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে শতরান আসল বিরাটের ব‍্যাট থেকে। আর এর পরই গোটা ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জোয়ার ভাসতে থাকেন কোহলি। কোহলিকে শুভেচ্ছা জানাতে বাদ গেলেন না স্ত্রী অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় লিখলেন বিরাট বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লেখেন,”অসুস্থতা নিয়েও খেলছ, তাতেও লক্ষ্যে স্থির। তুমি সব সময় আমার অনুপ্রেরণা। ”

প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাট কিং কোহলির। রবিবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম‍্যাচে শতরান করেন বিরাট। অজিদের পাহাড় সমান রানে বিরাট ব‍্যাটে জবাব দিলেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে শতরানের খরা কাটিয়েছিলেন গত বছর শেষের দিকেই। আর এবার টেস্ট ক্রিকেটেও সেই অপেক্ষা মিটল। অজিদের বিরুদ্ধে করলেন ১৮৬ রান।

আরও পড়ুন:বিরাটের দাপুটে ১৮৬, ভারতের প্রথম ইনিংস শেষ ৫৭১ রানে, দিনের শেষে ৮৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া


 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...